যশোরে বাসে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ, পাশে রক্তমাখা চাকু
ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
যশোরে একটি যাত্রীবাহী বাসের ভেতরে ২৬ বছর বয়সী বাস হেলপার বাপ্পি হোসেনের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে পুলিশ বাসের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত বাপ্পি হোসেন নড়াইলের লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সরদার ট্রাভেলসের চালক এনামুল মৃধা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে বাসটি নিয়ে যশোরে মনিরুদ্দিন পেট্রোল পাম্পের পাশে পার্কিং করেন। এরপর তিনি ও সুপারভাইজার উজ্জ্বল বাসায় চলে যান, কিন্তু বাসের হেলপার বাপ্পিকে গাড়িতে রেখে যান। পরদিন সকালে, সকাল সাড়ে ৭টার দিকে বাসে ফিরে তিনি বাপ্পিকে মৃত অবস্থায় পান, এবং পাশেই একটি রক্তমাখা চাকু পড়ে থাকতে দেখে।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) বাবুল আক্তার জানান, বাপ্পির শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ একাধিক টিম মাঠে কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬