|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৫:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ মার্চ ২০২৫ ০১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সরকারি যাকাতের অর্থ বিতরণ ও দুঃস্থদের পুনর্বাসনের সহায়তা প্রদান


চট্টগ্রামে সরকারি যাকাতের অর্থ বিতরণ ও দুঃস্থদের পুনর্বাসনের সহায়তা প্রদান


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

দুঃস্থদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারী যাকাতের অর্থ বিতরণী অনুষ্ঠান ২৫ মার্চ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

 

 

ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম  জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট,যাকাত কমিটি, চট্টগ্রাম এর সভাপতি  ফরিদা খানম। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শহীদুল হক, সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য, কেন্দ্রীয় যাকাত বোর্ড, ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারের প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬