সামাজিক নিরাপত্তায় ১১৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। তবে পেনশন খাত বাদ দিলে এ বরাদ্দ দাঁড়ায় ৯১ হাজার ২৯৭ কোটি টাকা।
সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় তিনি জানান, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের তুলনায় কিছুটা কম। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত সর্বশেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যদিও অর্থবছরের মাঝপথে কাটছাঁটের ফলে সেটির বাস্তবায়নযোগ্য আকার দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকায়।
এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার দৃষ্টান্ত। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট চূড়ান্ত করার আগে জনগণের মতামত গ্রহণ করা হবে এবং তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬