|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৪ ০৪:০৫ অপরাহ্ণ

হিলিতে শিক্ষার্থী হত্যার মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার


হিলিতে শিক্ষার্থী হত্যার মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ
 

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পলাতক আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান (৫০) গ্রেপ্তার হয়েছেন।
 

সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। এর আগে, রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
 

গত ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন আবু সুফিয়ান। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সুফিয়ান শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

ওসি সুজন মিঞা আরও জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬