সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২-এর ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামের সন্দ্বীপে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
ডিবিপ্রধান জানান, গ্রেপ্তারের পর তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬