চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ২১৪ জেলে আটক
ঢাকা প্রেস,স্টাফ রির্পোটার (চাঁদপুর):-
পদ্মা ও মেঘনা নদীর ইলিশের প্রজনন স্থল সংরক্ষণে চালানো অভিযানে ২২ দিনে ২১৪ জন জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলা অভিযানে জেলা ও উপজেলা টাস্কফোর্স মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলায় ৬৬৫টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে আটককৃত জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়েছে এবং তাদেরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
এছাড়াও, অভিযানে ২০ লাখ ৬৯ হাজার মিটার কারেন্ট জাল, ৩.১৯১ মেট্রিক টন ইলিশ এবং ৩৭টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া ২০টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৩৭০টি মাছঘাট, ২৬০টি আড়ত ও ৬০৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬