চাল ছাড়াই কম ক্যালরির খিচুড়ি তৈরির রেসিপি
খিচুড়ি পছন্দ করেন না, এমন মানুষ খুব কম আছে। দেখলে লোভ সামলাতে পারেন না। কিন্তু অনেকেই ডায়েটের জন্য খিচুড়ি থেকে দূরে থাকেন। কারণ, খিচুড়ি রান্নায় অধিক ক্যালরির চাল ব্যবহার করা হয়। তবে, চাল ছাড়াও খিচুড়ি রান্না করা যায়। আজকের রেসিপি তাদের জন্য। চাল ছাড়াই কী করে কম ক্যালরির খিচুড়ি তৈরি করবেন, জেনে নিন।
কিমা খিচুড়ি
উপকরণ
ডালিয়া ১ কাপ, মসুর ডাল ১ কাপ, সবজি (পছন্দমতো) টুকরো করা ২ কাপ, কিমা ৫০০ গ্রাম, ভেজিটেবল অয়েল ৩ বড় চামচ, গোটা জিরা ১ চা চামচ, পেঁয়াজ (কুচি) ১ টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, টমেটো (কুচি) ২ টা, ধনিয়া গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চিমটি, মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মশলা ১ বড় চামচ, চিকেন স্টক কিউব ২ টা, লবণ স্বাদমতো
প্রণালি
ডালিয়া ও ডাল একসঙ্গে ভালো ভাবে ধুয়ে নিন। পানি ফেলে দিয়ে ২০ মিনিট শুকিয়ে নিন। এবার চুলায় অল্প আঁচে তেল গরম করে জিরে ফোড়ন দিন। অল্প ভাজা হলে পেঁয়াজ দিয়ে বাদামি রং ধরার আগেই আদা-রসুন বাটা দিয়ে দিন। কয়েক মিনিট পর গুঁড়া মশলা দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর টমেটোর টুকরোগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকুন।
কিছুক্ষণ পর দেখবেন মশলা আর তেল আলাদা হয়ে গিয়েছে। এবার কিমা আর মসুর ডাল দিয়ে রাঁধুন। এই মিশ্রণে সবজি, ডালিয়া, চিকেন স্টক কিউব, মশলা, লবণ ও মরিচ দিয়ে মিশিয়ে নিন। কিছুটা গরম হয়ে এলে আঁচ কমিয়ে নিন। এরপর আরো কিছুক্ষণ এভাবে রেখে দিন। তারপর চুলা বন্ধ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার ঢাকনা খুলে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬