পলাশবাড়ীতে মৎস্যজীবীদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধিঃ--
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি দলের আহবায়ক এ কে এম শামীম আহম্মেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা মৎস্যজীবী দলের সদস্য সচিব হারুন অর রশিদ খান রাহাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক আবুল বাসার লিটন, গাইবান্ধা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, বিএনপি নেতা বেনজির আহম্মেদ, জাকির হোসেন লিটন, সাজু প্রমানিক, পলাশবাড়ী পৌর স্বেচ্ছা সেবকদলের আহবায়ক শামিম রেজা, জাসাস এর সদস্য সচিব হানিফ, মৎস্যজীবী দলের নেতা শাহিন, ইউনিয়ন তাতী দলের আহবায়ক রেজাউল করিম ও উপজেলা মৎস্যজীবীদলের সাংগঠনিক সম্পাদক ফজলার।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬