|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুলাই ২০২৩ ০৪:৫৬ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণ প্লাাবিত হওয়ায় নিহত ৭ জন


দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণ প্লাাবিত হওয়ায় নিহত ৭ জন


দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে প্লাাবিত হওয়ায় সাতজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা শনিবার বলেছেন, একটি উপচে পড়া বাঁধের কারণে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গত তিন দিন ধরে, ভারী বর্ষণে দেশ জুড়ে কাউন্টিগুলো নিমজ্জিত হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শনিবারের পরে মৃতের সংখ্যা বাড়তে পারে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েসানের কেন্দ্রীয় কাউন্টির ৬,৪০০ জনেরও বেশি বাসিন্দাকে শনিবার ভোরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুষলধারে বৃষ্টিতে গোয়েসান বাঁধটি উপচে পড়ায় এবং কাছাকাছি নিচু গ্রামগুলো নিমজ্জিত হওয়ায় লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।


এতে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। তারা বৃষ্টিজনিত ভূমিধস এবং ভবন ধসে মারা গেছেন। মন্ত্রণালয় জানায়, নিখোঁজ তিনজনের মধ্যে দু’জন উত্তর গেয়ংসাং প্রদেশে একটি নদী উপচে পড়ায় ভেসে গেছেন।

কোরিয়া রেলরোড কর্পোরেশন জানায়, দেশব্যাপী সমস্ত নিয়মিত ট্রেন পরিষেবা দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছিল, যদিও কেটিএক্স বুলেট ট্রেনগুলো সম্ভাব্য সময়সূচী সামঞ্জস্যের সাথে চালু ছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬