|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুন ২০২৪ ০৬:৪০ অপরাহ্ণ

১৫ লাখ টাকায় বিক্রি হলো মস্তান নামের সেই বিশাল ছাগল!


১৫ লাখ টাকায় বিক্রি হলো মস্তান নামের সেই বিশাল ছাগল!


ঢাকা প্রেসঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১৮০ কেজি ওজনের বিশাল ছাগলটি বিক্রি হয়ে গেছে ১৫ লাখ টাকায়। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে থাকা এই 'মস্তান' নামের ছাগলটির দাম হাঁকা হয়েছিল ১৫ লাখ টাকা।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ছাগলটি কিনে নিয়েছেন ধানমন্ডি এলাকার একজন ক্রেতা।

পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার এই ছাগলটিকে দেশের সবচেয়ে বড় খাসি বলে দাবি করে সাদিক এগ্রো।

এই বিশাল আকার এবং দামের কারণে ছাগলটি বিক্রির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

কোরবানির ঈদ উপলক্ষে সাদিক এগ্রোতে রয়েছে বিভিন্ন দামের ছাগল, গরু, মহিষ, দুম্বা, উট, ভেড়া, গাড়ল, গয়াল, পাঙ্গানুর গরুসহ মোট সাড়ে ৩ হাজার পশু।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা করছেন এই বছরও তাদের ভালো বিক্রি হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬