চারঘাটে জামায়েত ইসলামী জাতীয় ও স্থানীয় নির্বাচন কেন্দ্র পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-
জামায়াতে ইসলামী রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন কমিটির উদ্যোগে ৩০ জুন সোমবার জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমীর, চারঘাট শলুয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ আবুল কালাম আজাদ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান, রাজশাহী জেলা নায়েবে আমীর, মইনুল হোসেন রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনের এমপি পদপ্রার্থী এবং রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। অধ্যক্ষ মো: নাজমুল হক।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী চারঘাট শাখার সাধারন সম্পাদক আইয়ুব আলী,ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সভাপতি রুবেল আলী, রাজশাহী জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ কামারূজ্জামান , চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এবং রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বাঘা উপজেলা সাবেক মেয়র ও পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজশাহী জেলা ইউনিট সদস্য মাওলানা জিন্নাত আলী, চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা, বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবদার হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬