বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকা প্রেস নিউজ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেডিসিন ইউনিটের একটি কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা রোগী ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আনসার সদস্য ও হাসপাতাল কর্মচারীরাও রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজে সহায়তা করেন।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬