|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ মে ২০২৪ ০৭:২২ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রের আর্থিক সহায়তা


কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রের আর্থিক সহায়তা


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে ৪২ জন হতদরিদ্রের আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।

 

এ সময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রুকনুজ্জামান শাহীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, নাগেশ্বরী উপজেলার ২নং সদস্য মো. একরামুল হক বুলবুল,উলিপুর উপজেলা ৬নং সদস্য মো. জুয়েল, চিলমারী উপজেলা ৭নং সদস্য মো. জামিনুল হক, রৌমারী ৮নং সদস্য মো. হারুনর রশীদ, চর রাজিবপুর ৯নং সদস্য সোহেল সরকার, সদর, রাজারহাট ও উলিপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. শিউলি বেগম, চিলমারী, রৌমারী ও চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আরমিন নাহার, সদস্য মাসুদা ডেইজি ও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অ. দা.) মিজানুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬