|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৫ অপরাহ্ণ

গাইবান্ধায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


গাইবান্ধায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


গাইবান্ধা প্রতিনিধি:-

 

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাইবান্ধা জেলা এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
 

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী প্রমুখ।
 

বক্তারা পরিচ্ছন্নতা বজায় রাখি, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখি, সঠিকভাবে রান্না করি, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করি, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহার করি সহ নিরাপদ খাদ্যের উপর বিস্তারিত আলোচনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬