|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০১:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ০১:৩৫ অপরাহ্ণ

নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন বিলের পানিতে পড়ে, নিহত ২ শ্রমিক


নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন বিলের পানিতে পড়ে, নিহত ২ শ্রমিক


গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে পড়ে নসিমনের দুই শ্রমিক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছে।
 

গতকাল সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান নিহত শ্রমিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) এবং কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৪)।
 

ওসি সাজেদুর রহমান জানান, একটি নসিমন শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে যাচ্ছিল। এ সময় নসিমনটি কাজুলিয়া গ্রামে পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নসিমনটি বিলের পানিতে পড়ে যায়। এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে দুই শ্রমিক মারা যান এবং অপর দুই শ্রমিক আহত হন।
 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ওসি জানান, নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬