|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৫ অপরাহ্ণ

মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন


মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকা প্রেস নিউজ

 

মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
 

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান নেবেন বলে জানিয়েছেন। তাদের দাবি, যেকোনো মূল্যে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে।
 

এর আগে, সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ শুরু করেন, যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর মহাখালী থেকে উল্টোপথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬