কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কাউন্সিলরের মরদেহ উদ্ধার
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোঃ আবু তালেব (৪৬) নামের এক সাবেক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানার পুলিশ।

মোঃ আবু তালেব নাগেশ্বরী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে আজ সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬