|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মে ২০২৫ ০৬:১৮ অপরাহ্ণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা


রাজবাড়ী প্রতিনিধি:-

 

বৈরী আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

এর আগে সকাল সোয়া ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বৈরী আবহাওয়ার তীব্রতা বাড়ায় ফেরি চলাচলও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর থেকেই পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। ঝুঁকি থাকা সত্ত্বেও কিছু সময় অতিরিক্ত সতর্কতা মেনে ফেরি চালু রাখা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার অবনতি ঘটায় দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিকেল সাড়ে ৩টায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে বলেও তিনি জানান।
 

এদিকে দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, সকাল সোয়া ৯টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট এবং ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬