জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ৪৮ কোটি টাকার আর্থিক সহায়তা
ঢাকা প্রেস নিউজ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, ফাউন্ডেশনের মাধ্যমে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এই সহায়তার মধ্যে ৬৪৮টি শহীদ পরিবারকে ৩২ কোটি ৪০ লাখ এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তিকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা প্রদান করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সাধারণ সম্পাদক এবং গণঅভ্যুত্থানে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬