মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর আওতায় মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল (৫০) এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক পারভেজ শরিফ (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার সন্ধ্যায় মধুখালী মরিচ বাজার এলাকা থেকে আহসানুজ্জামান আজাউল এবং তার নিজ বাসা থেকে পারভেজ শরিফকে আটক করা হয়। পরে, মঙ্গলবার তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানিয়েছেন, তারা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একটি মামলার আসামি। মঙ্গলবার সকালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬