|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৪ ০৩:১৭ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ


নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ


ঢাকা প্রেস,নীলফামারী প্রতিনিধি:-


নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।
 

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দৃষ্টিসীমা মাত্র ৫০০ মিটার। যেখানে উড়োজাহাজ চলাচলের জন্য ন্যূনতম ২০০০ মিটার দৃষ্টিসীমা প্রয়োজন।
 

তিনি আরও জানান, দুপুরের আগে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা কম, তাই ফ্লাইট চলাচলও পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, ফ্লাইট বাতিল না করে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬