|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৪ ০৫:৪৯ অপরাহ্ণ

বগুড়া শেরপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান।


বগুড়া শেরপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান।


ঢাকা প্রেস

মোঃ নাজমুল হাসান নাজির,শেরপুর (বগুড়া) প্রতিনিধি:-

 


বগুড়ার শেরপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আশিক খান যোগদান করেছেন।

 


রবিবার ৬ অক্টোবর সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই পদে যোগদান করেন। এর আগে তিনি ধনুট উপজেলায় কর্মরত ছিলেন ।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকৃত আশিক খান ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে চাকুরিতে যোগদান করেন। এরপূর্বে তিনি বগুড়া জেলার ধনুট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার সদর উপজেলার বাসিন্দা।

 


বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৬ সেপ্টেম্বর ঢাকায় ভূমি মন্ত্রণালয় বদলি করা হয়। তার স্থলে নতুন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান যোগদান করে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬