মামুনুল হক ধর্ষণ মামলায় খালাস
ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক সোনারগাঁয়ের একটি ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন। আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. রোমেল মোল্লা জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামুনুল হককে নির্দোষ ঘোষণা করা হয়েছে।
২০২১ সালে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে থাকা অবস্থায় মামুনুল হককে আটক করা হয়। পরে ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তবে মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। দীর্ঘ বিচারের পর আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬