|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

রূপসা সেতুতে বেপরোয়া ট্রাক উল্টে গেল, হতাহতের ঘটনা নেই


রূপসা সেতুতে বেপরোয়া ট্রাক উল্টে গেল, হতাহতের ঘটনা নেই


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (খুলনা):-

 

খুলনার রূপসা সেতুতে দ্রুতগতির চালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফলে দ্রুতগামী ট্রাকটি রূপসা সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
 

রূপসা সেতুর টোল প্লাজার দায়িত্বে থাকা আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জিরো পয়েন্ট থেকে সেতুতে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং সেতুতে যান চলাচলেও উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি।”
 

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬