|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৬ অপরাহ্ণ

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন


বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন


ঢাকা প্রেস নিউজ
 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, রাজধানী ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
 

সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
 

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের তদন্তের জন্য একটি ৭ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এই কমিশনের গঠনে স্বাক্ষর করেছেন।
 

এছাড়া, কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের হেনস্তাকারীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬