|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ০১:৩০ অপরাহ্ণ

হিলিতে পেঁয়াজ ও আলুর দাম কমেছে


হিলিতে পেঁয়াজ ও আলুর দাম কমেছে


ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
 

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে ভারতীয় আলু প্রতি কেজি ৫ টাকা কমে ৬০ টাকায় এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা কমে ৭০ টাকায় নেমে এসেছে।
 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
 

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ক্রেতার সংখ্যা কম থাকায় পণ্যের দাম হ্রাস পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
 

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ডিসেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬