|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৪ ০২:১৪ অপরাহ্ণ

৩১টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস


৩১টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস


দেশের ৩১টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। খুলনা বিভগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, চট্টগ্রাম বিভাগের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।


সোমবার (২৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এছাড়া রাজশাহী, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬