|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

কুৎসা রটানোর কারণে মাদরাসাছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার


কুৎসা রটানোর কারণে মাদরাসাছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার


ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের কমলনগরে এক মাদরাসাছাত্রী (১৫) কুৎসা রটানোর শিকার হয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত মো. ওমর রাহিমকে র‍্যাব গ্রেপ্তার করেছে।
 

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, মাইমুনা নামের ওই ছাত্রীকে ওমর বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। একপর্যায়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো শুরু করে। এতে আত্মহত্যার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয় মাইমুনা।
 

ঘটনার দিন মাইমুনার মা বাজারে গেলে সে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে একটি চিরকুট লিখে রেখে যায়, যেখানে ওমরকে দোষী সাব্যস্ত করে।
 

এ ঘটনায় মাইমুনার মা থানায় একটি মামলা দায়ের করেন। পরে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম চালিয়ে ওমরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ঘটনা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬