|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ আগu ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মহা. আশরাফুজ্জামান


নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মহা. আশরাফুজ্জামান


ঢাকা প্রেস নিউজ


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।

 

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। এই আদেশে আরও বলা হয়, ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।
 

বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা মহা. আশরাফুজ্জামান এর আগে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬