|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ণ

সাবেক বিচারপতি মানিককে কারাগারে প্রেরণ


সাবেক বিচারপতি মানিককে কারাগারে প্রেরণ


ঢাকা প্রেস নিউজ


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট), সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

 

আদালতে হাজির করার সময় বিচারপতি মানিকের বিরুদ্ধে জনতার ক্ষোভ প্রকাশ পায়। অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়।
 

উল্লেখ্য, শুক্রবার রাতে সাবেক বিচারপতি মানিক অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬