মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-
মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় স্বামী ইমাম হোসেনের গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন তার স্ত্রী নাসরিন খাতুন। এ ঘটনাটি ঘটেছে শনিবার (২১ ডিসেম্বর) রাতে।
পলাতক নাসরিন বরিশালের বাবুগঞ্জ থানার আব্দুস সামাদ সিকদারের মেয়ে। স্থানীয়রা জানিয়েছেন, পটুয়াখালীর দুমকি থানার মোতাহার হোসেনের ছেলে ইমাম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতি চাকরির সূত্রে মেহেরপুরের চক্রপাড়া এলাকায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তবে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ ও মনোমালিন্য চলছিল। এরই জেরে নাসরিন স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় ইমাম হোসেনকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা রহমান জানিয়েছেন, ‘এ ধরনের অভিযোগ পেয়েছি, এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬