বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মীকে হত্যা
ঢাকা প্রেস
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্টে সোমবার ভোরে চুরির চেষ্টা ঠেকাতে গিয়ে দুই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে আসলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা নিরাপত্তাকর্মীদের ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২)। সরওয়ার আলম ফরিদপুরের নগরকান্দা উপজেলার এবং রাশেদ জাওয়ারদার রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘাতকদের গ্রেপ্তারে তদন্ত চলছে। তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬