|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুন ২০২৬ ০৮:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

২ মাসের বিরতি ভেঙে তেল রপ্তানিতে ফিরল ইরান


২ মাসের বিরতি ভেঙে তেল রপ্তানিতে ফিরল ইরান


প্রায় দুই মাস বিরতির পর আবারও অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নৌ অবরোধ শিথিল এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে সমঝোতা হওয়ার পর এ কার্যক্রম শুরু হয়েছে।

 

সামুদ্রিক গোয়েন্দা তথ্যভিত্তিক প্রতিষ্ঠান ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, স্যাটেলাইট ছবি ও জাহাজের গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি (এনআইটিসি)-এর অন্তত দুটি সুপারট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে। জাহাজ দুটিতে মোট ৩৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করা হচ্ছে।

 

এর আগে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছায়।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তিনি পরে বলেন, আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের পর জলপথটি পুরোপুরি উন্মুক্ত করা হবে।

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে, এই রুট স্বাভাবিক হলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬