ট্রাফিক পুলিশ ফিরেছে রাজধানীতে
ঢাকা প্রেস নিউজ
এক সপ্তাহব্যাপী কর্মবিরতি শেষে ঢাকার রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গত সপ্তাহে পুলিশের কর্মবিরতির সময়, ঢাকার ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এই সময় রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবায় নিজেরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছিল।
কাকরাইল মোড়ে কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট জানিয়েছেন, তিনি এবং তার দল সকাল ৮টা থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি আরও জানান, এই মোড়ে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করছে।
ঢাকা বাসীর অনেকেই রাস্তায় পুলিশকে দেখে স্বস্তিবোধ করছেন। তাদের মতে, পুলিশের ফেরত আসার ফলে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬