|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৪ ০৯:০৬ অপরাহ্ণ

মুরাদনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু


মুরাদনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু


ঢাকা প্রেস
লামিয়া আক্তার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ


কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে আমেনা বেগম (মুহুনী) (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।


আমেনা বেগম ওই গ্রামের লাহু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজের জন্য ঘর থেকে বের হয়ে উঠানে যাওয়ার পর হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬