|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:২০ অপরাহ্ণ

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও ভারতের কোনো প্রতিক্রিয়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও ভারতের কোনো প্রতিক্রিয়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ
 

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
 

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) জানিয়েছেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানানো হয়েছিল। তিনি আরও জানান, ওই প্রাপ্তিস্বীকারের বাইরে এই বিষয়ে তেমন কিছু বলার নেই।
 

অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যথাযথ প্রক্রিয়া মেনে দাবি করেনি। তাছাড়া, চুক্তির নিয়ম অনুযায়ী সেই দাবি গ্রহণযোগ্য নয় বলে আরো কারণ উল্লেখ করা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬