দুপুর ১২টায় ফের বৈঠকে বসছেন সচিবালয়ের কর্মচারীরা
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
আজ বুধবার দুপুর ১২টায় সচিবালয়ের কর্মচারীরা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম সমকালকে জানান, ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে উক্ত বৈঠকে কর্মচারী সংগঠনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে কর্মচারীরা কিছুই জানেন না।
এ পরিস্থিতিতে ভূমি সচিবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিস্তারিত জানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মো. নজরুল ইসলাম আরও বলেন, সার্বিক বিষয়ে আজ দুপুর ১২টায় সচিবালয়ের সব কর্মচারীকে সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হবে। এ জন্য সচিবালয়ের ৪ নম্বর ভবনের ক্যান্টিনে সকল কর্মচারীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬