বোন শেখ রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ছবি: নিক্সন চৌধুরীর ফেসবুক থেকে নেওয়া
ঢাকা প্রেসঃ শনিবার (১১ মে) রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা। ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নিক্সন চৌধুরী। রোববার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায় ।
ফেসবুকে সাতটি ছবিও পোস্ট করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা গেছে। এছাড়া, তাদের সঙ্গে ছিলেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

ফেসবুকে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর পোস্ট
নিক্সন চৌধুরীর দাদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। ২০১৬ সালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে ও দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। তারিন হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬