গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্দোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
" প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র্র্যালি ও দিনব্যাপী মেলা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আব্দুর রশিদ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নপসারুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, টিটিসির অধ্যক্ষ প্রকৌচলী আব্দুর রহিম, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্ময়কারী আশরাফুল আলম সহ অন্যান্যরা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬