|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ

২০২২ সালে মাদকের অতিরিক্ত মাত্রায় ১ লাখ আমেরিকানের মৃত্যু : সিডিসি


২০২২ সালে মাদকের অতিরিক্ত মাত্রায় ১ লাখ আমেরিকানের মৃত্যু : সিডিসি


যুক্তরাষ্ট্রে ২০২২ সালে মাদকের অতিরিক্ত মাত্রায় ১ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে বুধবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিডিসি’র  প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল, এতে আনুমানিক ১ লাখ ৯ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে।

কোভিড-১৯ মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের উপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬