|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১১:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ণ

পটিয়ায প্রবারনা পূর্ণিমার ফানুস উড়াচ্ছেন এমপি আলহাজ্ব এনামুল হক এনাম


পটিয়ায প্রবারনা পূর্ণিমার ফানুস উড়াচ্ছেন এমপি আলহাজ্ব এনামুল হক এনাম


পটিয়ায় প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে এমপি এনামুল হক ‘বাংলাদেশে সংখ্যালঘু নেই, সবাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে ঐক্যবদ্ধ’
 

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই, এ দেশের সব মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
 

তিনি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ এ দেশে দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছেন। ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য দেশের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
 

এমপি এনামুল হক বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার।’ ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
 

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিভেদ, বিদ্বেষ কিংবা অসহিষ্ণুতা যেন সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
 

গতকাল পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা লংকারামে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

উনাইনপুরা লংকারামের অধ্যক্ষ ভদন্ত রতানান্দ থেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পূজা উদ্‌যাপন পরিষদের নেতা মাস্টার শ্যামল দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার দে, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম শিকদার।

 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬