এনবিআর ‘শাটডাউনে’ স্থবির আখাউড়া স্থলবন্দর
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পূর্ণাঙ্গ ‘শাটডাউন’ কর্মসূচির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। রোববার সকাল থেকে বন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি বা আমদানি হয়নি। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে, কারণ এটি কর্মসূচির আওতামুক্ত।
বন্দর সূত্রে জানা গেছে, শনিবার থেকেই ব্যবসায়ীরা ‘বিল অব এক্সপোর্ট’ ও ‘বিল অব এন্ট্রি’ জমা দিতে না পারায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। যদিও আগের দিন রপ্তানির বিল সম্পন্ন থাকায় শনিবার প্রায় ৩ কোটি টাকার পণ্য রপ্তানি সম্ভব হয়েছে। এর আগের ছয় দিনে (২১-২৬ জুন) প্রায় ৮ কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়, তবে আমদানি হয়নি কোনো পণ্য।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, যাত্রী পারাপার কর্মসূচির বাইরে থাকলেও বন্দর দিয়ে অনিয়মিত আমদানি কার্যক্রম থাকায় এ খাতে তেমন প্রভাব পড়ছে না। রোববার ভারতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত রপ্তানি কার্যক্রমও থাকে সীমিত, তাই এদিন কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে আসেনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬