|
প্রিন্টের সময়কালঃ ০১ নভেম্বর ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৫ ০৫:১৫ অপরাহ্ণ

পূর্বাচলে গলাকাটা তরুণীর পরিচয় শনাক্ত


পূর্বাচলে গলাকাটা তরুণীর পরিচয় শনাক্ত


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
 

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর নাম রানী (২৯)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা মো. কাশেমের মেয়ে।
 

মেহেদী ইসলাম আরও বলেন, সকাল ৮টার দিকে গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে স্থানীয়রা গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে দুর্বৃত্তরা তরুণীকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
 

পুলিশ সুপার জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় আসছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের হবে। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬