তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা প্রেস, ৯ এপ্রিল:-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। পাকিস্তানি হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও পাকিস্তান টেলিভিশন (পিটিভি), পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) সইয়ের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপদেষ্টা পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারে সহায়তা প্রদানে পাকিস্তান সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ এবং তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬