|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ০১:৩১ অপরাহ্ণ

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবক নিহত


সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবক নিহত


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আমজাদ হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ইমপ্লুজি এলাকার গভা সুপার মার্কেটে এই ঘটনা ঘটে।

আমজাদ ওই মার্কেটে অবস্থিত শহীদুল ইসলামের দোকানে কর্মরত ছিলেন। তিনি মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা এবং ব্যবসায়ী মো. রবিউল হোসেন ওরফে হোরা মিয়ার একমাত্র সন্তান।
 

জানা যায়, জীবিকার তাগিদে দুই বছর আগে আমজাদ দক্ষিণ আফ্রিকায় যান এবং শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। সম্প্রতি শহীদুল ছুটিতে দেশে ফেরেন, আর এই ফাঁকেই শনিবার রাতে সন্ত্রাসীরা আমজাদকে দোকানে একা পেয়ে গুলি করে হত্যা করে।
 

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মো. আবদুল হক জানান, ঘটনার সময় রাত দেড়টার দিকে সন্ত্রাসীরা আমজাদকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, তবে সন্ত্রাসীরা দোকান থেকে কোনো অর্থ বা সম্পদ নেয়নি। তাদের উদ্দেশ্য ডাকাতি নাকি শত্রুতা ছিল, তা এখনো স্পষ্ট নয়।
 

আমজাদের মরদেহ ময়নাতদন্তের পর হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠাতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬