|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৫:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ

তিস্তায় ভেসে আসা অজ্ঞাত নারীর মরদেহ


তিস্তায় ভেসে আসা অজ্ঞাত নারীর মরদেহ


ঢাকা প্রেস
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-



লালমনিরহাটের তিস্তা নদীতে হাত বাঁধা এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

স্থানীয়রা প্রথমে নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের হাত পেছনে বাঁধা ছিল এবং মুখমন্ডল ঝলসে যাওয়া অবস্থায় ছিল। দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানিয়েছেন, স্থানীয়রা এখনও পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।

 

স্থানীয়দের ধারণা, মরদেহটি নদীর উজান থেকে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার পেছনে কারা জড়িত তা এখনও অস্পষ্ট রয়ে গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬