একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৫৬ জন। ফলে হাম ও হাম-সদৃশ লক্ষণজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
বুলেটিনে আরও বলা হয়, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ২৪৮ জনের শরীরে হাম ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬