|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৪ ০৪:০৪ পূর্বাহ্ণ

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযান: বিপুল অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার


কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযান: বিপুল অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার


ঢাকা প্রেস নিউজ

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়া পাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে যৌথ বাহিনী একটি অভিযান চালায়। এই অভিযানে মোহাম্মদ মোতাব্বির হোসেন জনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি এয়ারগান, চৌদ্দটি দেশীয় তলোয়ার, একটি লোহার তৈরি চাকতি, তিনটি চাকু, পাঁচটি স্টিক এবং নগদ সাড়ে চার লাখ টাকা।

গ্রেফতারকৃত জনি ফারজানা ট্রান্সপোর্টের মালিক এবং বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ভাগিনা। সেনাবাহিনী এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

অস্ত্রসহ জনিকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬