|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৪ অপরাহ্ণ

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি অনুষ্ঠান


গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি অনুষ্ঠান


ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

নবাগত পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন।

 

পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরিচিতি অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন,সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬