|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০২:১২ অপরাহ্ণ

দেশের প্রথম স্টেশন জগতি চালুর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ


দেশের প্রথম স্টেশন জগতি চালুর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার প্রথম রেল স্টেশন জগতি ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) বিশেষ এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এক সময় জমজমাট এই রেল স্টেশনটি বর্তমানে অবহেলিত হয়ে পড়েছে, এবং শার্টল ট্রেন ছাড়া এখানে কোনো ট্রেনই যাত্রা বিরতি করে না।

অনুষ্ঠানে ছয় দফা দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করতে থাকে, যার মধ্যে ছিল নকশিকাঁথা ট্রেনের যাত্রাবিরতির দাবি। বিকেল পৌনে ৫টায় বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ট্রেনটি আটকে দেয়। তারা ট্রেনের যাত্রাবিরতি এবং অন্যান্য দাবি তুলে ধরেন। রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসের পর আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

এর আগে স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং কেক কাটা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ আন্দোলনে অংশ নেওয়া রফিকউল আলম বলেন, "এক সময় ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু ২০১৯-২০-২১ সালে আমরা রেল দিবস পালন করতে দেখেছি। এখন সেটাও আর পালন করা হয় না। আমরা স্থানীয়রা এই দিনটি পালন করে আসছি।"

রেলওয়ে কর্মকর্তার আশ্বাস অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় জগতি স্টেশনে নকশিকাঁথা মেইল ট্রেনের যাত্রাবিরতি শুরু হলে, বিক্ষুব্ধ জনতা উল্লাস প্রকাশ করেন।

রেলওয়ে কর্মকর্তা মাহবুবউল ইসলাম জানান, "আজ থেকেই নকশিকাঁথা মেইল ট্রেনের যাত্রাবিরতি এখানে চালু করা হয়েছে। স্থানীয়দের দাবি যুক্তিসঙ্গত এবং তা পূরণের চেষ্টা করা হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬